Web Analytics

রাশিয়া অভিযোগ করেছে যে ন্যাটো সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই অভিযোগ করে বলেন, ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক ব্যয় ও মহড়া এ ধরনের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। তিনি ন্যাটোর ২০২৫ সালের কার্যক্রম প্রতিবেদন উল্লেখ করে দাবি করেন, বৈশ্বিক উত্তেজনা বৃদ্ধিতে জোটটির ভূমিকা স্পষ্ট।

জাখারোভা জানান, ২০২৫ সালে ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১ দশমিক ৬৪ ট্রিলিয়ন ডলার, যা ৩২টি সদস্য দেশের সম্মিলিতভাবে বৈশ্বিক সামরিক ব্যয়ের প্রায় ৬২ শতাংশ। তিনি প্রশ্ন তোলেন, এত ব্যয়ের পরও কেন রাশিয়াকে হুমকি হিসেবে দেখানো হচ্ছে। তার মতে, গত বছর ন্যাটোর অধীনে ১২০টির বেশি যৌথ মহড়া এবং সদস্য দেশগুলোর পৃথকভাবে ৭০০টিরও বেশি প্রশিক্ষণ কার্যক্রম হয়েছে।

তিনি অভিযোগ করেন, এসব মহড়ায় আক্রমণাত্মক কৌশল অনুশীলন করা হচ্ছে, যা ন্যাটোর আগ্রাসী মনোভাবের ইঙ্গিত দেয়। জাখারোভা রাশিয়াকে ইউরো-আটলান্টিক অঞ্চলের প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করার বিষয়টি প্রত্যাখ্যান করেন এবং আকাশসীমা লঙ্ঘন, নাশকতা ও সাইবার হামলার অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ন্যাটো-রাশিয়া উত্তেজনা আরও বাড়াতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।