Web Analytics

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, এপ্রিল মাসে তাদের খাদ্য মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেড়েছে, যা ২০২৩ সালের পর সর্বোচ্চ বৃদ্ধি।

এফএও জানায়, অপরিশোধিত তেলের দাম বাড়ায় জৈব জ্বালানি শিল্পে বীজ তেলের চাহিদা বেড়েছে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বীজ তেল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দাম আরও বাড়িয়ে তুলছে। যুদ্ধের কারণে সারের দাম বৃদ্ধি পাওয়ায় গমের দামও ০.৮ শতাংশ বেড়েছে।

সংস্থাটি সতর্ক করেছে যে সারের উচ্চমূল্য অব্যাহত থাকলে কৃষকেরা কম সার প্রয়োজন এমন ফসলের দিকে ঝুঁকতে পারেন, ফলে গমের সরবরাহ কমে ভবিষ্যতে এর দাম আরও বাড়তে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।