Web Analytics

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ড দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ডিফেন্ডার জন টেরি। তার মতে, বর্তমান স্কোয়াডে অন্তত ১১ জন ফুটবলার বিশ্বকাপ জেতার মতো মানের নন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দলটি প্রতিভাবান হলেও সামগ্রিকভাবে বিশ্বকাপ জয়ের জন্য যথেষ্ট শক্তিশালী নয়। একই সঙ্গে ইংল্যান্ড কোচ টমাস টুখেলের স্কোয়াড নির্বাচনে তিন থেকে চারটি বড় ভুল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

টেরি বিশেষভাবে সমালোচনা করেছেন অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দেওয়ার সিদ্ধান্তের। তার মতে, ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার, মিডফিল্ডার কোল পামার এবং ফরোয়ার্ড ফিল ফোডেনকে দলে রাখা উচিত ছিল। তিনি মনে করেন, তাদের অভিজ্ঞতা ও সামর্থ্য ইংল্যান্ডকে আরও শক্তিশালী করতে পারত। টুখেলের ঘোষিত ২৬ সদস্যের দলে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় সুযোগ পেয়েছেন, তবে টেরির মতে বড় টুর্নামেন্টে অভিজ্ঞতার গুরুত্ব বেশি।

সমালোচনার পরও টুখেল জানিয়েছেন, তার দল আত্মবিশ্বাসী এবং বড় কিছু করার স্বপ্ন দেখছে, যদিও তিনি স্বীকার করেছেন ইংল্যান্ড এখনো টুর্নামেন্টের প্রধান ফেবারিট নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।