Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলার মাটিতে শহীদ ওসমান হাদি হত্যার বিচার অবশ্যই নিশ্চিত করা হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শ্রমিক পরিবারের কৃতী সন্তানদের অদম্য মেধাবী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, বর্তমান প্রজন্ম বেঁচে থাকতে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং শহীদ আবু সাঈদ থেকে শুরু করে গণ-আন্দোলনে নিহত সবার হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনেই কার্যকর হবে। জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার পেছনে যেসব শহীদের আত্মত্যাগ রয়েছে, তাদের রক্তের সঙ্গে প্রতারণা বা গাদ্দারি করলে সংশ্লিষ্টরা ধুলোয় মিশে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

বক্তব্যে তিনি বিভিন্ন এলাকায় দখলদারত্ব ও চাঁদাবাজির সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বাজার, পার্ক, শিক্ষার্থীদের পড়ার লাইব্রেরি এবং ময়লার ভাগাড় পর্যন্ত দখল করা হয়েছে। এসব দখলবাজের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লব শহীদদের মতো শিরদাঁড়া উঁচু করে বেঁচে থাকার শিক্ষা দিয়েছে। তিনি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।