Web Analytics

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার, ১৭ নভেম্বর বিকেল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথমবার গ্রিডে বিদ্যুৎ দেওয়া হয়। প্রাথমিকভাবে সাড়ে ৩শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা চলবে। পরে কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন পরীক্ষা করা হবে।

প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর কেন্দ্রটি আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে। সব পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ট্রায়াল অপারেশনের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। দুই ইউনিটের প্রতিটির ক্ষমতা ১,২০০ মেগাওয়াট; কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।