Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে দেশের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে কৃতী শিক্ষার্থী ও অবদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এসব প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। এতে মোট ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ১২ হাজার ৩৮৪ জন ব্যক্তি ও ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।