Web Analytics

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ জেলা জুড়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটকরা হলেন সদর উপজেলার হলিধানী ইউনিয়নের ফারহান নিলয় দীঘল, পৌর এলাকার মেহেদী হাসান সোহেল এবং শ্রীফলতলা গ্রামের আশিক উদ্দিন। পুলিশের বিভিন্ন ইউনিট জেলার বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি দ্রুত শেষ করে তারা স্থান ত্যাগ করে। পরে সদর থানার উপপরিদর্শক রাজীব আলী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় জেলা ছাত্রলীগ সভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক আল ইমরানসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০–১৫ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা শহরের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে এই মিছিলটি করেছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।