Web Analytics

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, স্থায়ী বসবাসের অনুমতিপ্রার্থী অধিকাংশ অভিবাসী গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করার সময় দেশ ছাড়তে হবে না। এর মাধ্যমে আগের নির্দেশনা পরিবর্তন করা হলো, যেখানে বলা হয়েছিল আবেদনকারীদের নিজ দেশে ফিরে অপেক্ষা করতে হবে।

ডিএইচএস জানায়, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের বাইরে থেকে গ্রিন কার্ড প্রক্রিয়া সম্পন্ন করবেন কি না, তা অভিবাসন কর্মকর্তারা নির্ধারণ করবেন। ভিসা মেয়াদোত্তীর্ণ হওয়া বা অন্যান্য অভিবাসন সংক্রান্ত উদ্বেগ কর্মকর্তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তবে কারা এর আওতায় পড়বেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ডিএইচএস ইঙ্গিত দিয়েছে যে, গ্রিন কার্ড প্রত্যাশী অভিবাসীদের সংখ্যাগরিষ্ঠ অংশ আবেদন পর্যালোচনার সময় যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন, যা দীর্ঘদিনের নীতির ধারাবাহিকতা নির্দেশ করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।