Web Analytics

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হতে যাওয়া ডি–৮ শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা চালাচ্ছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ত্রি থারিয়াত জানান, আগামী মাসে নির্ধারিত সম্মেলনটি বর্তমান পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সম্মেলনটি মূলত ১৩ থেকে ১৫ এপ্রিল জাকার্তায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ডি–৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন মুসলিম উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করে। সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। আজারবাইজান ২০২৫ সালে সংগঠনটিতে যোগ দেয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আন্তর্জাতিক কূটনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রমেও প্রভাব ফেলছে, যার একটি উদাহরণ এই সম্মেলনের স্থগিতাদেশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।