Web Analytics

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স অভিযোগ করেছেন যে, ইসরাইল ও সৌদি আরবের চাপের মুখে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালিয়েছে। গতকাল ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই দুই দেশ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রভাবিত করেছে।

স্যান্ডার্স তার পোস্টে বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ৭২ হাজার মানুষকে হত্যা করেছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। তিনি আরও উল্লেখ করেন, সৌদি আরব একটি নির্মম একনায়কতান্ত্রিক রাষ্ট্র, যেখানে ভিন্নমতের কোনো স্থান নেই। স্যান্ডার্স প্রশ্ন তোলেন, এমন নেতাদের মাধ্যমে যুক্তরাষ্ট্র কি ইরানে “মুক্তি” আনতে চায়—এ কথা কেউ বিশ্বাস করবে?

এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং যুক্তরাষ্ট্র সম্প্রতি সৌদি আরবে সব কনস্যুলার সেবা বাতিল করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।