Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দলীয় প্রভাবমুক্তভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। সোমবার, ১৫ জুন ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড বিতরণসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভায় তিনি এ নির্দেশ দেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা কর্মসূচির মনিটরিং করবেন এবং পরিবারের পুরুষ সদস্যের কাছে যেন অর্থ না যায়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

মন্ত্রী জানান, ২০২৬–২৭ অর্থবছরে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য সরকার ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং সেই স্থিতিশীলতা থেকে সমৃদ্ধির অর্থনীতিতে উত্তরণ ঘটানো বাজেটের অন্যতম চ্যালেঞ্জ। সরকার এবারের বাজেটের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে কাজ করছে।

সভায় কর্মসূচির প্রশাসনিক ব্যয় অনুমোদন, ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন (সংশোধন) গাইডলাইন–২০২৬’ চূড়ান্তকরণ এবং ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা–২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।