Web Analytics

আধুনিক মাছ ধরার সরঞ্জামের ব্যবহার বাড়ায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কয়েকটি গ্রামে বাঁশের তৈরি ঐতিহ্যবাহী চাঁই-শিল্প হারিয়ে যেতে বসেছে। তবু করফা, চীনা-বুনিয়া ও বলদিয়াসহ অন্তত ১৮টি গ্রামের মানুষ শত বছরের এই লোকজ শিল্প ধরে রেখেছেন। চাঁই তৈরি ও বিক্রির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ হাজার নারী-পুরুষ যুক্ত; এটি তাদের জীবিকা, পারিবারিক ঐতিহ্য এবং দক্ষিণাঞ্চলের জলজ সংস্কৃতির অংশ।

চাঁই তৈরির প্রধান উপকরণ মুলি ও মোড়ল বাঁশ এবং সুতা। বাঁশ কেটে প্রয়োজনমতো ছেঁচে টুকরোগুলো কয়েক দিন পানিতে ভিজিয়ে রাখা হয়, পরে রোদে শুকিয়ে সরু ও নমনীয় সলা তৈরি করা হয়। পুরুষেরা সাধারণত বাঁশ কাটা, সলা তৈরি ও কাঠামো প্রস্তুত করেন। নারীরা পরে সুতা দিয়ে নির্দিষ্ট নকশায় সলা বুনে চাঁই তৈরির কাজ শেষ করেন।

মাছের ধরন ও আকারভেদে বিভিন্ন ধরনের চাঁই তৈরি হয় এবং আকার ও মান অনুসারে প্রতিটি প্রায় ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। বর্ষায় খাল-বিল ও নিচু জমিতে পানি বাড়লে এর ব্যবহার বাড়ে। তবে কারেন্ট জালসহ আধুনিক সরঞ্জামের বিস্তারে চাঁইয়ের ব্যবহার কমেছে বলে কারিগররা জানিয়েছেন। তাঁদের ভাষ্য, বাঁশ, সুতা ও শ্রমের খরচ বাড়লেও চাঁইয়ের দাম সেই অনুপাতে বাড়েনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।