Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ভারত। মঙ্গলবার ঢাকায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানের ফাঁকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই সাক্ষাতের তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে বিক্রম মিশ্রি দুই দেশের সম্পর্কের জনগণকেন্দ্রিক প্রকৃতির ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি ডা. শফিকুর রহমানকে তার নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানান। জবাবে ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও ভারতের গভীর সভ্যতাগত বন্ধনের কথা উল্লেখ করে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশাবাদ ব্যক্ত করেন।

এই সাক্ষাৎ বাংলাদেশের নতুন সংসদ গঠনের পর ভারতের সঙ্গে বিরোধী দলের প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।