Web Analytics

মালয়েশিয়ায় নিহত প্রবাসী সুমন হাওলাদারের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেমা আক্তার সরকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। তিনি স্বামীর লাশ গ্রহণ, প্রাপ্য ক্ষতিপূরণ ও প্রতারণা প্রতিরোধে সহায়তা চান। সোমবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মৃতদেহ হস্তান্তর গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

ফাতেমা চারটি দাবি তুলে ধরেন—স্বামীর লাশ গ্রহণের আইনগত অধিকার, মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় প্রাপ্য ক্ষতিপূরণ ও বীমা সুবিধা তার নামে নিশ্চিত করা, জালিয়াতি ও মিথ্যা তথ্য প্রদানের বিরুদ্ধে তদন্ত এবং তার ও অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিতে মানবিক সহায়তা। তিনি জানান, তার স্বামী গত ২৫ মার্চ মালয়েশিয়ায় স্ট্রোকে মারা যান।

ফাতেমা অভিযোগ করেন, তার শ্বশুর জোরপূর্বক স্বর্ণালংকার নিয়ে গেছেন এবং স্বামীকে অবিবাহিত দেখিয়ে ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করেছেন। তার ভাই আব্দুল কুদ্দুস জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে তারা নিয়মিত হুমকি পাচ্ছেন। ফাতেমা সরকারের কাছে নিজের ও অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।