Web Analytics

দুই বছর বন্ধ থাকার পর রাফাহ ক্রসিং পুনরায় খুলে দিয়েছে ইসরাইল, তবে গাজা ও মিশরের মধ্যে সীমিতসংখ্যক মানুষের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘোষণায় বলা হয়, রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী রোববার উভয় দিকেই সীমিতভাবে চলাচলের জন্য ক্রসিংটি খোলা হয়েছে।

গাজা থেকে প্রস্থান ও প্রবেশের কার্যক্রম মিশরের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে এবং ইউরোপীয় ইউনিয়নের একটি মিশনের তত্ত্বাবধানে ইসরাইলের পূর্ব নিরাপত্তা অনুমোদন প্রয়োজন হবে। যুদ্ধের সময় গাজা ছেড়ে যাওয়া বাসিন্দারা ইসরাইলি অনুমোদন ও মিশরের সহযোগিতায় ফিরে আসতে পারবেন।

২০২৪ সালের মে মাসে ইসরাইলি বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ক্রসিংটি বন্ধ ছিল। অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে এটি খোলার কথা থাকলেও, শেষ জিম্মির লাশ উদ্ধারের শর্তে ইসরাইল তা বিলম্বিত করে, ফলে বাস্তবায়ন কয়েক মাস পিছিয়ে যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।