Web Analytics

কোরআন-সুন্নাহবিরোধী বলে আখ্যা দেওয়া সম্পত্তি আইন কার্যকর না করার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা ১১ সেপ্টেম্বর জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে পৃথক বিক্ষোভ মিছিল করেন। মিছিলগুলো মসজিদের সামনে থেকে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড় পর্যন্ত যায়।

বক্তারা বলেন, সম্পত্তি বণ্টন বিষয়ে কোরআন-সুন্নাহতে স্পষ্ট আলোচনা রয়েছে এবং আইনটি সংসদে তোলার আগে দেশের আলেম-ওলামাদের মতামত নেওয়া হয়নি। তাঁদের দাবি, জীবিত অবস্থায় বাবা-মাকে সম্পত্তি বিতরণের সুযোগ দেওয়া হলে কন্যাসন্তানদের সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত করার আশঙ্কা তৈরি হবে। তাঁরা আইনটি পাসের আগে আলেম-ওলামাদের সঙ্গে পরামর্শ করার আহ্বান জানান।

মাওলানা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস এবং মাওলানা আহমদ আব্দুল কাদের বাচ্চুর নেতৃত্বে খেলাফত মজলিসের মিছিল অনুষ্ঠিত হয়। উভয় দলের মহাসচিবের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বায়তুল মোকাররমে নামাজ পড়তে আসা সাধারণ মুসল্লিরা এতে অংশ নেন। বিক্ষোভকারীরা আইন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।