Web Analytics

সরকার প্রান্তিক পর্যায়ের মৎস্য খামার, হ্যাচারি, গবাদিপশু ও পোল্ট্রি খামারকে বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেট সুবিধার আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সিদ্ধান্তের লক্ষ্য হলো খামারি ও হ্যাচারি মালিকদের উৎপাদন ব্যয় হ্রাস করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ রিবেট সংক্রান্ত নীতিমালার আওতায় বর্তমানে ১৬টি খাতে ২০ শতাংশ রিবেট দেওয়া হচ্ছে। এর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট চারটি খাতে অর্থ বিভাগ ১০০ কোটি টাকার ভর্তুকি প্রদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই সুবিধার আওতায় রয়েছে পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, ফিস ফিড উৎপাদন, পোল্ট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প, যার মধ্যে দুধ, আইসক্রিম, মিষ্টান্ন, পনির, ঘি, মাখন, চকোলেট ও দই অন্তর্ভুক্ত।

সরকার আশা করছে, এই উদ্যোগের ফলে উৎপাদন ব্যয় কমবে, শিল্পখাতে বিনিয়োগ বাড়বে এবং নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে দেশ আরও স্বয়ংসম্পূর্ণ হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।