Web Analytics

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে আটক করা হয়েছে। রোববার লাহোরের ডেপুটি কমিশনার আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক বা গ্রেপ্তারের নির্দেশ দেন। পরদিন পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম দাবি করেন, পুলিশ উজমা খান ও নরিন খানকে তাদের সন্তানসহ আটক করে সাঁজোয়া যানে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

পিটিআই ঘটনাগুলোকে মৌলিক অধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার হিসেবে নিন্দা জানিয়েছে। ইমরান খানের ছেলে কাসিম খানও সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর খালা ও খালাতো ভাইদের বাড়িতে ঢুকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেছে। আটকের কারণ কিংবা তাঁদের কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

২৭ সেপ্টেম্বর পাকিস্তানজুড়ে বিক্ষোভ এবং ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে পিটিআই। ইমরান খানের মুক্তি ও সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠার পক্ষে জনমত গঠনের লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দলটি জানিয়েছে। ওই কর্মসূচির ঠিক আগমুহূর্তে পরিবারের সদস্যদের আটকের অভিযোগ উঠল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।