Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে নিষেধাজ্ঞার বদলে কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আনসারী সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা একতরফা এবং স্থায়ী সমাধানের একমাত্র পথ সংলাপ। পাকিস্তান ও অন্যান্য আঞ্চলিক দেশের সঙ্গে কাতারও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

আনসারী বলেন, এসব নিষেধাজ্ঞা জাতিসংঘ বা কোনো বহুপাক্ষিক প্রতিষ্ঠানের সিদ্ধান্তের ভিত্তিতে দেওয়া হয়নি। তাই পদক্ষেপগুলোর যৌক্তিকতা নিয়ে প্রশ্নের উত্তর নিষেধাজ্ঞা আরোপকারীদেরই দেওয়া উচিত। তিনি চলমান মধ্যস্থতা আলোচনায় সব পক্ষকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংকট থেকে বের হওয়ার কার্যকর পথ সংলাপ।

হরমুজ প্রণালি বন্ধের ইরানি উদ্যোগ আন্তর্জাতিক আইনে স্বীকৃত নৌ-চলাচলের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন আনসারী। কাতারের বিরুদ্ধে কোনো হুমকি এলে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা, রপ্তানি পুনরায় চালু, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা সচল রাখার গুরুত্ব তুলে ধরেন তিনি। সূত্রে কাতারের গ্যাস স্থাপনা ও আল-উদেইদ ঘাঁটিতে ইরানি হামলার কথাও বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।