Web Analytics

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলার চৈতার কোলে পানির সংকটের কারণে বুধবার বিকেলে মাত্র একটি বড় নৌকা দিয়ে আনুষ্ঠানিকভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২০০ বছর ধরে প্রতি বছর ১ ভাদ্র এ আয়োজন হলেও এবার পর্যাপ্ত পানি না থাকায় প্রতিযোগিতামূলক বাইচ করা সম্ভব হয়নি। ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যেই আয়োজকেরা এক নৌকার অনুষ্ঠানটি করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাধারণত খেজুরতলা খাল ও আশপাশে নৌকা বাইচকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দূরদূরান্ত থেকে বিভিন্ন নৌকা নিয়ে প্রতিযোগীরা আসেন এবং খালের দুই পাড়ে হাজারো দর্শক জড়ো হন। এবার প্রতিযোগিতা না হলেও অনুষ্ঠানস্থলের প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে নারী, পুরুষ ও শিশুর উপচে পড়া ভিড় ছিল। কেউ কেউ নৌকায় চড়ে খালের পানিতে ভেসে আয়োজন উপভোগ করেন।

উৎসব উপলক্ষে খালের দুই পাড়ে খেলনা, খাবার, মিষ্টি, ঝালমুড়ি, চটপটি ও কাপড়সহ নানা পণ্যের শত শত অস্থায়ী দোকান বসে। আয়োজক কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ভবিষ্যতে খালে পর্যাপ্ত পানি থাকলে বড় পরিসরে বাইচ আয়োজনের চেষ্টা করা হবে। স্থানীয়রা খালটির নাব্য বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।