Web Analytics

ফরিদপুর কোতোয়ালি থানার পাশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ শহর কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে জেলা যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায়, ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি কাওছার আকন্দ, জেলা যুবলীগের সদস্য হিমেল ও মাহফুজ এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়নসহ আরও কয়েকজন পতাকা উত্তোলন করছেন ও স্লোগান দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পতাকা উত্তোলনের পর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা সবাই জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। ভিডিওতে দেবাশীষ নয়নকে বলতে শোনা যায়, মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্দেশে এবং ফারহান ও কাওছারের নেতৃত্বে তারা অফিসটি পুনরায় খুলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি জানেন না, যদিও অফিসটি থানার গেট সংলগ্ন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।