Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস) রোববার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে। এতে সংগঠনের সদস্য, সহযোগী সদস্যসহ জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু একটি পেশাজীবী গোষ্ঠীর ওপর নয়, এটি স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি হুমকি। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, সরকার যেন হামলার শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ায় এবং দোষীদের শাস্তি নিশ্চিত করে।

হাবিপ্রবিসাস নেতারা ছাত্রদলকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি তোলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।