Web Analytics

ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছে। আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে আলজাজিরা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনালাপে বলেন, আলোচনার সময় ও যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং অত্যাচারী ও অযৌক্তিক আচরণ করেছে।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে তথাকথিত নৌ অবরোধ উস্কানিমূলক ও অবৈধ কর্মকাণ্ড, যা যুদ্ধবিরতি সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের পরিপন্থি। পেজেশকিয়ান আরও বলেন, মার্কিন কর্মকর্তাদের হুমকিমূলক বক্তব্য ও এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে অবিশ্বাস বাড়াচ্ছে এবং এটি প্রমাণ করছে যে যুক্তরাষ্ট্র আবারও কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের যেকোনো নতুন দুঃসাহসিকতার বিরুদ্ধে ইরান তার ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।