Web Analytics

নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলমান থাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়িয়েছে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মেয়াদ ৩ নভেম্বর থেকে কার্যকর হবে।

আগের চুক্তি অনুযায়ী সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের দায়িত্ব ২ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন অপারেটর নিয়োগের কার্যক্রম সম্পন্ন না হওয়ায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিবহন দপ্তর থেকে একটি চিঠি জারি করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, আগের চুক্তির নিয়ম ও শর্ত অনুযায়ী সাইফ পাওয়ারটেক আরও তিন সপ্তাহ সিসিটি পরিচালনার দায়িত্বে থাকবে। চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে সিসিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাইফ পাওয়ারটেক ২০১৯ সালের ১৭ অক্টোবর থেকে টার্মিনালটি পরিচালনা করে আসছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।