Web Analytics

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন যে তিনি ট্রাম্পের সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছিলেন। ট্রাম্প ইতালির টেলিভিশন চ্যানেল ‘লা সেভেন’-কে বলেন, মেলোনি তার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। এর জবাবে মেলোনি ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি সম্পূর্ণ ‘বানানো গল্প’ এবং তিনি জানেন না কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিত্র দেশগুলোর সঙ্গে এমন আচরণ করেন।

ঘটনার পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি যুক্তরাষ্ট্র সফর বাতিল করেন। প্রেসিডেন্ট সার্জিও মাট্টারেল্লা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মেলোনির পাশে দাঁড়ান। বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর ফিলিপ্পো সেনসি, সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কোঁতে এবং জোটনেতা মাত্তেও সালভিনি সবাই ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানান।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নীতির কারণে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব বাড়ছে। মেলোনিসহ কয়েকজন ইউরোপীয় নেতা মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন, যা ইউরোপের কৌশলগত স্বনির্ভরতার ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।