Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে ইমির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

মামলার বিবরণে বলা হয়, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে ঐতিহাসিক ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমি ও কয়েকজন। রিকশায় মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ও জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ কয়েকজন শিক্ষার্থী বাধা দেন। পরে জুবায়ের ও মোসাদ্দেক ইমি ও আরেকজনকে জোর করে শাহবাগ থানায় নিয়ে যান, যেখানে পুলিশ তাদের আটক করে।

পরদিন পুলিশ আটক তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।