Web Analytics

কক্সবাজারের টেকনাফের রঙ্গিখালী পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখের (২৭) নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ। সংগঠনটি জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও মানবপাচারের মতো সংঘবদ্ধ অপরাধ দমনের দায়িত্ব পালনের সময় তিনি নিহত হন।

যৌথ শোকবার্তায় পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এ এস এম মোস্তফা কামাল ও মহাসচিব অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন। তারা বলেন, দেশ ও জাতির জন্য তিতাস শেখের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তারা তাঁর পরিবার, সহকর্মী এবং বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্যের প্রতি সমবেদনা জানান।

পরিষদের নেতারা মানবপাচারকে গুরুতর মানবাধিকারবিরোধী অপরাধ আখ্যা দিয়ে চক্রগুলোকে দ্রুত চিহ্নিত ও আইনের আওতায় আনার দাবি জানান। তারা অভিযানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা, নিহতের পরিবারের আর্থিক সহায়তা ও পুনর্বাসন এবং সুষ্ঠু-নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।