Web Analytics

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন এবং মরহুমের জন্য দোয়া করেন।

ডা. শফিকুর রহমান তার বার্তায় বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী ও দেশপ্রেমিক রাজনীতিবিদ, যিনি নিষ্ঠার সঙ্গে পেশাগত ও রাজনৈতিক জীবন পরিচালনা করেছেন। তিনি স্মরণ করেন, স্পিকার হিসেবে জমির উদ্দিন সরকার ছিলেন সবার কাছে সমাদৃত এবং ফ্যাসিবাদী সময়ে জামায়াত নেতাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি জামায়াত নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন এবং কখনো কোনো ফি নেননি, এটিকে তিনি নৈতিক দায়িত্ব হিসেবে দেখতেন।

ডা. শফিকুর রহমান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন মরহুমের দোষত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য দান করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।