Web Analytics

দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক আন্দোলনের পর ককরোচ জনতা পার্টি বা সিজেপি দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার নিজের শহর ছত্রপতি সম্ভাজীনগরে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ‘ক্যায়া বোলতি পাবলিক’ নামের কর্মসূচিটি ঘোষণা দেন। তিনি বলেন, মানুষের সমস্যাগুলো বোঝার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি বছরের জুন-জুলাইয়ে নিট প্রশ্নফাঁসের ঘটনায় তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিল। ২৫ জুলাই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর আন্দোলন শেষ হয়। দীপকের সঙ্গে বৃহস্পতিবার দলের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন।

দীপকে বলেন, প্রচারে শিক্ষা অগ্রাধিকার পাবে; স্কুল, কলেজ ও কোচিংয়ের বেতন বাড়ায় মানসম্মত শিক্ষা অনেক পরিবারের জন্য কঠিন হচ্ছে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আস্থা কমা, নির্বাচন কমিশন ও বিচারব্যবস্থার জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তোলেন। রাঙ্কা জানান, ঝাড়খণ্ডের জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষার অনিয়মের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে দলের একটি প্রতিনিধি দল রাঁচি যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।