Web Analytics

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। রোববার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের সাহিত্য-সংস্কৃতি বিভাগের প্রধান অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলামসহ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে কবির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সাহিত্য অঙ্গনে কবি আল মুজাহিদীর অবদান অনস্বীকার্য এবং সরকারকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান।

তিনি কবির পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করে তাদের ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং সবাইকে কবির সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।