Web Analytics

ইসরাইল দাবি করেছে যে তারা ইরানের ভেতরে নতুন করে বড় পরিসরে বিমান হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল দেশটির কয়েকটি সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার। ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, হামলাগুলো ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষা ও স্থলবাহিনীর সদর দপ্তর, একটি কুদস ফোর্স ঘাঁটি ও গোয়েন্দা কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্র এবং অন্যান্য উৎপাদন ও গবেষণা স্থাপনায় চালানো হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, তারা ইসরাইলের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। বিবৃতিতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য কিংবা ইরানের প্রতিক্রিয়া উল্লেখ করা হয়নি।

ঘটনার প্রকৃত অবস্থা ও হামলার প্রভাব সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া এখনো সম্ভব হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।