Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে ‘পুলিশের’ ভূমিকা পালন করে, তবে ইরান মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন জাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলাতেই ডুবে যেতে পারে এবং এগুলো মার্কিন সেনাবাহিনীর জন্য বড় বিপদ সৃষ্টি করছে। ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

যুদ্ধ চলাকালে ইরান নৌ চলাচল বন্ধ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে সামরিক অবরোধ আরোপ করে। রেজাই প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সেনাবাহিনীর কাজ কি হরমুজ প্রণালির পুলিশ হওয়া? তিনি বলেন, মার্কিন জাহাজগুলো নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে।

১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বিপ্লবী রক্ষীবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা রেজাইয়ের এই মন্তব্য চলমান উত্তেজনার মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।