Web Analytics

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন মোকাবিলায় জাতীয় পর্যায়ে একটি শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন। রাজধানীর শাহবাগস্থ শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন মোকাবিলা: প্রতিবন্ধকতা, দায়িত্ব ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু নির্যাতন একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা কেবল আইন প্রয়োগের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়।

তিনি বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও রাষ্ট্রের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কায়সার কামাল বিদ্যমান আইন ও সুরক্ষা ব্যবস্থার ঘাটতি চিহ্নিত করে কার্যকর ও টেকসই কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।

গোলটেবিল বৈঠকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদসহ অংশগ্রহণকারীরা শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীবান্ধব সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।