Web Analytics

ভারতের কেরালায় টানা ভারি বৃষ্টিজনিত বন্যা ও ভূমিধসে অন্তত আটজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আরও আটজন নিখোঁজ রয়েছেন বলে রোববার জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশান। বৃষ্টি ও বন্যায় রাজ্যের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

মুখ্যমন্ত্রীর বিবৃতি অনুযায়ী, দুর্যোগে ২৭টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ১৯৬টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যজুড়ে স্থাপিত ২০৯টি ত্রাণশিবিরে ৫ হাজার ৭৯২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ ১২টি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে।

কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাজ্যের কিছু এলাকায় সর্বোচ্চ ৩২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে সড়ক ও নিচু এলাকাগুলো পানিতে ডুবে যায়। কান্নুর জেলার আইয়ানকুন্নুতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়; উত্তর কেরালার আরও অনেক স্থানে ভোররাত ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত ৯০ থেকে ১৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।