Web Analytics

কক্সবাজারের উখিয়া সীমান্তে বুধবার সকালে আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিয়ানমার সীমান্তের ভেতরে বিআরএম-১৯ পিলার সংলগ্ন স্থানে বিস্ফোরণে ২৬ বছর বয়সী রোহিঙ্গা যুবক মোহাম্মদ ইউনুছের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ওই এলাকা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনের কারণে গত ১৭ দিনে বালুখালী ও পালংখালী সীমান্তে অন্তত চারজন রোহিঙ্গা পা হারিয়েছেন। স্থানীয়রা জানান, মাঝে মধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবুও জীবিকার প্রয়োজনে অনেকেই সীমান্ত এলাকায় যাতায়াত করেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, বিস্ফোরণটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের ঝুঁকিপূর্ণ এলাকায় না যেতে সতর্ক করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।