Web Analytics

মদিনা মুনাওয়ারার বাসিন্দা ও আন্তর্জাতিক তাবলিগের প্রবীণ মুরব্বি শেখ গাসসান ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে তাবলিগ জামাতসংশ্লিষ্ট আলেম, মুরব্বি ও সাধারণ অনুসারীদের মধ্যে শোক নেমে এসেছে। তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান সোমবার আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শেখ গাসসান মদিনা মুনাওয়ারার আহলে বাইতের একজন সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি মাওলানা এনামুল হাসান, মাওলানা জুবাইরুল হাসান ও মাওলানা ইবরাহিম দেওলার সান্নিধ্যে থেকে খেদমত করেন এবং বিশ্বব্যাপী দ্বীনের দাওয়াতি কাজে ভূমিকা রাখেন। আরব বিশ্বের মাশায়েখ ও প্রশাসনিক মহলে তার গ্রহণযোগ্যতা ছিল বলে জানানো হয়েছে।

প্রায় পাঁচ দশক আগে উচ্চশিক্ষার জন্য তিনি ও শেখ ফাদিল যুক্তরাষ্ট্রের ডেনভারে যান এবং সেখানে দাওয়াতি কাজে যুক্ত হন। পরে তিনি মদিনায় ফিরে কাজ চালিয়ে যান। তিনি প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতেন এবং ২০১৬-১৭ সালের অভ্যন্তরীণ সংকট নিরসনেও ভূমিকা রাখেন। শোকবার্তায় তার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।