Web Analytics

জর্ডানের কারাক গভর্নরেটের হামুদ গ্রামে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির জননিরাপত্তা অধিদপ্তরের পরিচালক ওবায়দুল্লাহ আল-মায়েতাহ হতাহতদের এই তথ্য জানান। আহতদের মধ্যে ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকা জানায়, একটি গাড়ি থেকে নেমে দুই সন্দেহভাজন গির্জায় থাকা লোকজনের ওপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা হামলার আগে বিস্ফোরণের শব্দ শোনার কথা বলেছেন। পরে মুখোশধারীরা গির্জায় ঢুকে কয়েক মিনিট গুলি চালায়। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি এবং হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া ঘটনাটিকে নজিরবিহীন সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছেন। রাজা দ্বিতীয় আবদুল্লাহ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। সংযুক্ত আরব আমিরাত ও জাতিসংঘ হামলার নিন্দা জানিয়েছে। জর্ডানে এ ধরনের হামলা খুবই বিরল; প্রায় এক কোটি ১৫ লাখ মানুষের দেশে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য প্রায় তিন লাখ। ২০১৬ সালে কারাকের একটি ঐতিহাসিক দুর্গে আইএসআইএলের হামলায় ১০ জন নিহত হয়েছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।