Web Analytics

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ও দলটির কর্মকাণ্ডের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন আকাশ সরকার, সুরজিৎ শী ও শ্রীময়ী চক্রবর্তী। অল্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এসব গ্রেপ্তারকে ঘিরে রাজ্যজুড়ে পুলিশের ভূমিকা ও বাক্‌স্বাধীনতা নিয়ে প্রশ্ন এবং সমালোচনা তৈরি হয়েছে।

আকাশ সরকার তিন দিনের পুলিশ হেফাজত শেষে ২৯ অক্টোবর আদালত থেকে জামিন পান। শ্রীময়ী চক্রবর্তীকে ২৬ অক্টোবর বিধাননগর পূর্ব থানা ব্যক্তিগত বন্ডে মুক্তি দেয়। তবে জনপ্রিয় ফেসবুক পেজ ‘কোর বাংলা জনগণঠা’র উপস্থাপক সুরজিৎ এখনো পুলিশ হেফাজতে আছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

দুর্গাপূজার সময় চোরবাগানে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা এবং এতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় সুরজিতের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাঁর পরিবারের দাবি, গ্রেপ্তারের আগে স্থানীয় বিজেপি ও আরএসএস কর্মীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন। আইনজীবী ও স্বজনদের ভাষ্য, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো। আকাশও দাবি করেছেন, পূজামণ্ডপের বিশৃঙ্খলা ও প্রতিমা বিসর্জনে প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে বলায় তাঁকে ফাঁসানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।