Web Analytics

দ্রুত তীব্র হতে থাকা এল নিনোর প্রভাবে আগামী মাসগুলোতে বৈশ্বিক তাপমাত্রা আরও আশঙ্কাজনকভাবে বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। ১ আগস্ট ২০২৬ প্রকাশিত আল-জাজিরার প্রতিবেদনে বিশ্ব আবহাওয়া সংস্থার সাম্প্রতিক মূল্যায়নের বরাত দিয়ে বলা হয়, এই জলবায়ুগত ঘটনা বিশ্বজুড়ে আবহাওয়ার প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে। এর ফলে তাপপ্রবাহ, তীব্র খরা ও বিধ্বংসী বন্যার ঝুঁকি কয়েক গুণ বাড়ার আশঙ্কা রয়েছে।

আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে নিয়ন্ত্রণহীন দাবানল এবং দক্ষিণ এশিয়ায় বর্ষা মৌসুমের ক্ষয়ক্ষতির মধ্যে এ সতর্কতা এলো। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এল নিনো শক্তিশালী হচ্ছে এবং ইতিমধ্যে জ্বলতে থাকা অঞ্চলগুলোতে ইন্ধন জোগাচ্ছে। মধ্য প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডব্লিউএমও পূর্বাভাস দিয়েছে, বিশ্বের প্রায় সব স্থলভাগে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে; আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। গুতেরেস নতুন কয়লা, তেল ও গ্যাস প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছেন। ডব্লিউএমও মহাসচিব সেলেস্তে সাওলো আগাম সতর্কতাকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার তাগিদ দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।