Web Analytics

আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ মানবাধিকার সম্মাননা সাখারভ পুরস্কার দেওয়া হয়েছে। আলজাজিরার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার এই পুরস্কার দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে আদালতটির কার্যক্রম অকার্যকর করার হুমকি দেওয়ার প্রায় দুই সপ্তাহ পর এ স্বীকৃতি এল। ইইউ আদালতটির স্বাধীনভাবে কাজ করার গুরুত্বও তুলে ধরেছে।

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা বলেন, বহুপক্ষীয় ব্যবস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে ইইউ প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইসিসির গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিতেই পুরস্কার দেওয়া হচ্ছে। আইসিসি ইউরোপীয় পার্লামেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেছে, প্রতিষ্ঠানটি ও এর কর্মকর্তারা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে থাকা সময়ে এই সম্মাননা এসেছে।

আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে বলেন, পুরস্কারটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠানের গুরুত্ব এবং আন্তর্জাতিক আইন রক্ষায় কাজ করা ব্যক্তিদের ভূমিকা সামনে এনেছে। দ্য হেগভিত্তিক আদালতটি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ব্যক্তির বিচার করে। সূত্র অনুযায়ী, ওয়াশিংটন আইসিসির বিচারক ও কৌঁসুলিসহ ফিলিস্তিনি অধিকার নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষ প্রতিবেদক এবং আদালতে প্রমাণ দেওয়া ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।