Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ২১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ১৩ জুন ২০২৬ তারিখে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় মদতপুষ্ট ‘ফিতনা আল-খারিজি’ গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। ৭২ ঘণ্টার প্রচণ্ড গোলাগুলির পর সন্ত্রাসীরা নিহত হয়।

আইএসপিআর জানায়, মিরানশাহ ও আশপাশের এলাকায় একাধিক সন্ত্রাসী আস্তানায় অভিযান চালানো হয়। নিহতদের মধ্যে চারজন ছিলেন গোষ্ঠীর মূল নেতা। পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী সংগঠনগুলোকে বোঝাতে ‘ফিতনা আল-খারিজি’ শব্দটি ব্যবহার করে। বিবৃতিতে বলা হয়, নিহত নেতারা নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলাসহ বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

অভিযান শেষে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে আইএসপিআর জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।