Web Analytics

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্যমতে, শনিবার (৭ মার্চ) রাতে দুই নেতার মধ্যে টেলিফোনে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

কাতারি ও সৌদি গণমাধ্যম জানিয়েছে, কাতারসহ উপসাগরীয় অঞ্চলে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় আমির সংকট নিয়ন্ত্রণে আনা ও সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং উত্তেজনা কমাতে রাজনৈতিক সমাধানের পথকে সমর্থন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।