Web Analytics

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তীব্র গরমের মধ্যে ঘনঘন লোডশেডিং ও ভোল্টেজ ওঠানামায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুতের ঘাটতি, অপর্যাপ্ত সরবরাহ ও ত্রুটিপূর্ণ সঞ্চালন ব্যবস্থার কারণে দিন-রাত দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে মানুষকে। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, হাসপাতালের রোগী, শিশু, বয়স্ক ও দিনমজুররা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে, প্রায় ৫৩ হাজার গ্রাহকের জন্য প্রতিদিন ১৬ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হচ্ছে তার অর্ধেকেরও কম। সাম্প্রতিক দিনে সরবরাহ নেমে এসেছে মাত্র ৪–৫ মেগাওয়াটে, ফলে সাতটি ফিডারের মধ্যে তিন-চারটি সচল রাখা সম্ভব হচ্ছে। পর্যাপ্ত জনবল না থাকায় ত্রুটিপূর্ণ লাইন মেরামতের কাজও ধীরগতিতে চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দিনে গড়ে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পান, অথচ বিল বেড়েছে। পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা বলেছেন, জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে সরবরাহও স্বাভাবিক হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।