Web Analytics

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি পূর্বনির্ধারিত অস্ট্রেলিয়া সফর শেষে মঙ্গলবার, ২৪ নভেম্বর, দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। স্থানীয় সময় বিকেলে তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, তিনি বুধবার ২৫ নভেম্বর দুপুরের দিকে ঢাকায় পৌঁছাবেন।

সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সমবেত হন। তাঁরা ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে তাঁকে বিদায় জানান। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, সফরকালে তিনি সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।

২০ নভেম্বর সিডনিতে পৌঁছানোর পর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির দুটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। ২৩ নভেম্বর ক্যানবেরায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করে দেশের উন্নয়নে তাঁদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান। মালয়েশিয়া সফর শেষে ২৬ নভেম্বর ফেরার পরিকল্পনা থাকলেও সফর সংক্ষিপ্ত করে তিনি সরাসরি দেশে ফিরছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।