Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের ভীত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে এবং তা মনিটরিং করা হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে কাজ চলছে এবং ডিজিটাল নকল বন্ধে আইন প্রণয়ন করা হবে। আগামী এইচএসসি পরীক্ষা সব বোর্ডে একক প্রশ্নে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী এই কর্মশালার লক্ষ্য কলেজ শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২,২৮৪টি কলেজে ৪০ লাখের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে, যাদের বেশিরভাগই মধ্য ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান।

বিএনএফকিউ নীতিমালা অনুসারে কারিকুলাম হালনাগাদ করে স্নাতক পর্যায়ে উন্নত আইসিটি ও কর্মমুখী দক্ষতাভিত্তিক কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। আইসিটি বিভাগের এটুআই প্রোগ্রাম ও ইউনিসেফ বাংলাদেশ এই উদ্যোগে সহযোগিতা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।