Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ সংকটের মধ্যেও বাংলাদেশে কোনো জ্বালানির ঘাটতি তৈরি হয়নি। ১২ জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্যান্য দেশে জ্বালানি ঘাটতি দেখা দিলেও বাংলাদেশে তেলের সরবরাহ স্থিতিশীল রয়েছে।

মন্ত্রী জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে পুনরুজ্জীবিত করা, স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান জোরদার করা এবং ২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, সমুদ্রসীমা অর্জনের পরও কার্যকর অনুসন্ধান হয়নি, তবে এখন বাপেক্সের জন্য পাঁচটি নতুন রিগ সংগ্রহ ও অনুসন্ধান কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বৈশ্বিক অস্থিরতা ও হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে কাতার ও সৌদি আরবের সঙ্গে কিছু চুক্তিতে ‘ফোর্স মেজর’ পরিস্থিতি তৈরি হওয়ায় বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতে হয়েছে। ইতিমধ্যে প্রায় আড়াই বিলিয়ন ডলারের তেল কেনা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।