Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মা রোকেয়া খানম শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি নিজেকে ‘গর্বিত বিপ্লবীর মা’ হিসেবে পরিচয় দিয়ে ছেলের রাজনৈতিক সংগ্রাম ও পরিবারের ওপর হওয়া নির্যাতনের কথা তুলে ধরেন। তিনি জানান, রাজনৈতিক কারণে তার স্বামী ও ভাই নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তিনি নিজেও নানা হুমকি ও চাপের মুখে থেকেও ছেলেকে থামতে বলেননি।

স্ট্যাটাসে রোকেয়া খানম উল্লেখ করেন, ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত তাদের পরিবারকে ঘরবন্দী করে রাখা হয়েছিল এবং তার স্বামীকে ওষুধ নিতে দেওয়া হয়নি। তিনি বলেন, প্রয়োজনে জিডি করবেন, তবে তা নিরাপত্তার জন্য নয়, ইতিহাসের সাক্ষী হিসেবে। পোস্টের শেষে তিনি সব মতাদর্শের ঊর্ধ্বে উঠে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানান এবং শহীদদের রক্তের বিনিময়ে একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।