Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় সরকারদলীয় নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। বুধবার সংসদ অধিবেশনে ঢাকা-১৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম এ বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকারদলীয় নারী এমপিদের বিরোধী দলের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড তদারকি ও জিও লেটার ইস্যুর দায়িত্ব দেওয়া হয়েছে কি না।

প্রধানমন্ত্রী জবাবে বলেন, সংবিধান বা আইনে নারী সংসদ সদস্যদের নির্দিষ্ট আসন না থাকায় রাজনৈতিক ও সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তাদের কাজের এলাকা নির্ধারণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিরোধী দলের এমপিদের তাদের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে সম্পূর্ণ অধিকার রয়েছে, একইভাবে নারী এমপিদেরও নির্বাচিত প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখার অধিকার আছে।

প্রধানমন্ত্রী আরও আশ্বস্ত করেন যে, বিরোধী এমপিদের এলাকায় উন্নয়ন কার্যক্রমে প্রয়োজন হলে তিনি সরাসরি সহযোগিতা করবেন এবং সরকার নিয়ম অনুযায়ী কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।