Web Analytics

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে এবং প্রায় ৫০০ জন এখনও নিখোঁজ রয়েছেন। পিটিআই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বুধবার নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে আকস্মিক বন্যা শুরু হলে শত শত মানুষ কাদা ও বন্যার পানির নিচে চাপা পড়েন। নেপালের ভোতকোশি নদীর পাড়ের মানুষ ও অবকাঠামো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

নিখোঁজদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। ১০৫ জন সাধারণ ভারতীয় নাগরিকের পাশাপাশি ৩৭ জন অনাবাসী ভারতীয়ও নিখোঁজ রয়েছেন; মোট ১৪২ জনের অবস্থান নিশ্চিত নয়। নেপাল ট্যুরিজম বোর্ডের তালিকায় আরও ১৭ জন মালয়েশীয়, ১২ জন যুক্তরাজ্যের নাগরিক, চারজন দক্ষিণ আফ্রিকান, তিনজন মার্কিন এবং একজন করে অস্ট্রেলীয় ও ডাচ নাগরিক রয়েছেন। তালিকাভুক্ত আরও ১১১ জনের জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি।

কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জলবায়ু গবেষক রিজান ভক্ত বলেন, প্রাথমিক অনুসন্ধানে লেন্দে নদীতে বরফধসের ঘটনা ঘটার তথ্য পাওয়া গেছে। এতে নদীর পানিপ্রবাহ বন্ধ হয়ে পানি জমতে থাকে। বুধবার সকাল ৯টার দিকে বন্যার পানি নেপালে নামার সময় তিব্বতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পে বরফ সরে গিয়ে লেন্দে নদীর পানি একসঙ্গে ভোতকোশি নদী দিয়ে নেমে আসে। নিখোঁজদের জাতীয়তা ও অবস্থান শনাক্তে তথ্য সংগ্রহ চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।