Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, বৃহস্পতিবারের এই আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা পুনরুদ্ধারের উপায় নিয়ে কথা হয়।

ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, পুনরায় আলোচনা শুরুর সম্ভাবনা এবং সৌদি আরবে হুথিদের হামলা প্রাধান্য পায়। তবে টেলিফোন আলাপে কোনো সিদ্ধান্ত, প্রতিশ্রুতি বা পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের শেষ অংশটিও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ১৮ ঘণ্টার অভিযানের মাধ্যমে তারা পুরো লোহিত সাগর উপকূলরেখার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।